এই সাইটটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নোয়াখালী জেলা আমীর জননেতা জনাব ইসহাক খন্দকারের সাংঘঠনিক, নির্বাচনী প্রোগ্রাম সহ সকল প্রকার সংবাদ ও তার মতামত জনমানুষের মাঝে তুলে ধরার জন্য তৈরী। রাজনীতি জামায়াতের কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়; বরং এটি মানুষের সেবা, সমাজের কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার এক মহান আমানত।
উদ্দেশ্য ও ভিশন
নোয়াখালী-৪ এর মানুষের জন্য এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা।
মানবিক সেবা সর্বাগ্রে পৌছে দেয়া।
দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন নিশ্চিত।
গ্রামীণ জনপদে অবকাঠামোগত অগ্রগতি, নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
রাজনীতি হবে নৈতিক ও ঈমানদারিত্বপূর্ণ।
একটি এলাকাকে বদলাতে পারে দূরদৃষ্টি, পরিশ্রম এবং মানুষের প্রতি আন্তরিকতা সেই লক্ষ্যেই বাস্তবায়নের দৃঢ় ইচ্ছা।
মূল মূল্যবোধ
সততা, আমানতদারিত্ব ও স্বচ্ছতা
মানবিকতা ও ন্যায়নীতি
উন্নয়নকেন্দ্রিক রাজনীতি
জবাবদিহিতা ও জনআস্থার প্রতি দায়বদ্ধতা
সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সম্প্রীতি
জনগণের প্রতি অঙ্গীকার
নোয়াখালী-৪ এর প্রতিটি মানুষের পাশে মানবিক নেতৃত্ব নিয়ে দাঁড়ানো।
এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন।
যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া।
স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা।
দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখা।
সেবা ও কাজের সংক্ষিপ্ত সারসংক্ষেপ
নোয়াখালীর বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা।
যুব, ছাত্র ও সমাজসেবীদের সাথে সমন্বয়ে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ।
এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা।
নৈতিক ও মানবিক মূল্যবোধভিত্তিক দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদান।
একসঙ্গে এগিয়ে চলার আহ্বান
নোয়াখালী-৪ কে উন্নয়ন, ন্যায় ও মানবিক নেতৃত্বের একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে আপনার সহযোগিতা অপরিহার্য। চলুন আমরা একসাথে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সুবিচারপূর্ণ সমাজ গড়ি।